23/11/2020
মেয়েঃ– হ্যালো।
ছেলেঃ– হুমম..
মেয়েঃ– কেমন আছ??
ছেলেঃ– উমমম…. ভালোই । তুমি?
মেয়েঃ– আলহামদুলিল্লাহ , ভালো । কি করো??
ছেলেঃ– এই তো বেলকোনিতে। টুলে বসে আছি । তুমি বিছানায় , তাই না?
মেয়েঃ– হুমমম…। জানো আজকে না আগের কথা খুব মনে পড়ছে ।
ছেলেঃ– তাই নাকি! কিরকম?
মেয়েঃ– এই যেমন ধর দুই বছর আগে তোমাকে প্রথম যখন দেখলাম । নার্ভাস হয়ে তোতলাতে শুরু করেছিলাম ।
ছেলেঃ– আর ঐটা দেখে আমি হেসে ফেলেছিলাম !
মেয়েঃ– ঐ হাসিটাই আমাকে কাবু করে ফেলে ।
ছেলেঃ– তাই!
মেয়েঃ– হুমমম…
ছেলেঃ– এই দুই বছরে কত কিছু হয়ে গেল । তাই না!
মেয়েঃ– হুমমম…. আচ্ছা , তুমি হঠাৎ এত নস্টালজিক হয়ে গেলা যে?
ছেলেঃ– হা……হ্ (দীর্ঘশ্বাস) অনেক সময় নস্টালজিক হওয়া ভালো ।
মেয়েঃ– জানো তোমার কথায় আমার ‘প্রপোজ ডে’ এর কথা খুব মনে পড়ছে ।তুমি কিরকম কাঁপতে কাঁপতে প্রপোজ করেছিলা!
ছেলেঃ– তুমি তো পাত্তাই দাওনি । পুরো দুই দিন লাগছে তোমার হ্যাঁ বলতে । থাক ঐ কথা । আজকে তোমাকে অন্য কিছু বলবো ভেবেছি ।
মেয়ে– কি কথা?
ছেলেঃ—তুমি তো নামাজ পড়ো না, তাই না?
মেয়েঃ– উমমম…. হঠাৎ-সঠাৎ । মা বেশি বলাবলি করলে পড়ি। তুমি পড়?
ছেলেঃ– আগে পড়তাম না । কয়েক সপ্তাহ হলো পড়া শুরু করেছি ।
মেয়েঃ– পাঁচ ওয়াক্ত-ই?
ছেলেঃ– চেষ্টা করছি । একেবারে তো হবে না । কিছু সময় পর ঠিক হয়ে যাবে , ইনশাআল্লাহ।
মেয়েঃ– গুড , পড়তে থাক।
ছেলেঃ– জানো, ইসলামে আত্মীয়তার বাইরে ছেলে-মেয়েদের কথা বলা ঠিক না!
মেয়েঃ– কি বলতে চাচ্ছ তুমি?!
ছেলেঃ– ইসলামে শুধু স্বামী-স্ত্রীর প্রেমই জায়েজ।
মেয়েঃ– আমি বুঝছি তুমি নতুন একটাকে পাইছ না!? এখন আর আমাকে আর ভালো লাগে না! আমার সাথে ব্রেকআপ করে অন্যটার সাথে নষ্টি- ফষ্টি করবা! আমি তো এখন পুরানো হয়ে গেছি। এই জন্য তখন থেকে এরকম শুরু করছ!
ছেলেঃ– কি বলো তুমি! আমি কখন এরকম বললাম । তোমার-আমার এই সম্পর্ক ইসলামী দৃষ্টিতে ঠিক না ।
মেয়েঃ– দুই বছর ধরে প্রেম করছ আমার সাথে । তখন মাথায় আসে নাই ! এখন হঠাৎ কোথা থেকে ধর্ম আসল? বুঝছি। ওর নাম বলো এখনি।
ছেলেঃ– দেখ তুমি যেটা ভাবছ সেটা কিন্তু একদমই ঠিক না । ভুল বুঝ না । আমি আর কারো সাথে রিলেশনে নাই।
মেয়েঃ– (চুপ)
ছেলেঃ– দেখ জানি তোমার খুব খারাপ লাগবে আর আমারও খুব খারাপ লাগছে কথাটা বলতে …
মেয়েঃ– কথাটা না বললে হয় না! আমি তোমার কি করেছি যে তুমি এরকম করছ? আমি ..আমি তোমাকে ভালোবাসি ! (কান্না)
ছেলেঃ– আ…আমিও তোমাকে ভালোবাসি । কিন্তু এই সম্পর্ক রাখা আমার পক্ষে আর সম্ভব না । আল্লাহ কখন কাকে হেদায়াত দেয় কেউ বলতে পারে না ।
মেয়েঃ– তাই বলে দূই বছরের রিলেশন ….
ছেলেঃ– করার কিছু নেই। আমার জীবনে এটা একটা বড় ভুল হিসেবে …. (কান্নায় গলা এসে ঠেকেছে)
মেয়েঃ– যেও না আমাকে ছেড়ে । আ..আমি থাকতে পারব না…..
ছেলেঃ– মাফ করে দিও। এই সম্পর্ক ভাঙতে হবে ।….(চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে)
মেয়েঃ– না….. তুমি কেমন করে ভুলে গেলা আমাদের অতীত ……
ছেলেঃ– আমি …. আমি ভুলিনি। কিন্তু ভুলতে চাই, তু..তুমিও ভুলে যাও ।
মেয়েঃ– এগুলো কি ভোলা যায়?
ছেলেঃ–....... (চুপ)........
মেয়েঃ– কথা বলো?
ছেলেঃ– ভু….ভুলতে হবে ।
মেয়েঃ– আর কোনোদিন কথা হবে না আমাদের? তুমি আর আমার কোলে শোবে না? তোমার মাথায় আর হাত বুলাতে পারব না ?
ছেলেঃ–....…..(নিঃশব্দে কান্না).......
মেয়েঃ– কি হলো?
ছেলেঃ– আল্লাহর দেওয়া বিধান আমি আর ভাঙতে পারব না। তুমি ….
মেয়েঃ– আল্লাহ তোমাকে ভালো রাখুক। আল্লাহ হাফিজ…
ছেলেঃ– না…..
===||কাদতে থাকা ছেলেটি কাপতে থাকা হাত নিয়ে কল কেটে দিল।===||
[ বি.দ্র: এই ছেলেটির মতো সৎসাহস সবার থাকলে সমাজটা হতো পবিত্র । থাকত না কোনো নারীঘটিত অপরাধ ।]
{আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন।
আল্লাহ হাফিজ।}


No comments:
Post a Comment